কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান প্রত্যাহার
দৈনন্দিন
প্রকাশঃ ৯ জুলাই, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
তিনি বলেন, ‘প্রশাসনিক কারণে আজ এক আদেশের মাধ্যমে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে।’
তবে প্রত্যাহারের পর তাকে কোথায় সংযুক্ত করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোম্পানীগঞ্জ থানা, ওসি শফিকুল ইসলাম, সিলেট পুলিশ, পুলিশ প্রশাসন, প্রত্যাহার