সিলেটে ভারতীয় বাসমতি চালসহ দুইজন আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ৯ জুলাই, ২০২৬ ৭:১২ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সাড়ে ৩ কোটি টাকা প্রতারণা মামলায় অভিযুক্ত দুই ভাই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এর আগে বুধবার (৮ জুলাই) মামলার অধিকতর তদন্ত শেষে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে।
কারাগারে পাঠানো দুই ভাই হলেন জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-গোয়ালগাঁও গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে ইয়াকুব ও ইসমাইল।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ত্রুটি থাকায় এর আগে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন সুনামগঞ্জের দায়রা জজ আদালত। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মামলার অন্যতম আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এনামুল হাসানের দুই ভাই ইয়াকুব ও ইসমাইলের সম্পৃক্ততার বিষয় উঠে এলেও তদন্তকারী কর্মকর্তা তাঁদের অভিযোগপত্রে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেননি।
ফৌজদারি রিভিশন মামলা নম্বর-৮৮/২০২০-এর রায়ে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার ২০২১ সালের ২৫ অক্টোবর জগন্নাথপুর থানার জি.আর. মামলা নম্বর-৭৭/২০১৯-এ বিচারিক ম্যাজিস্ট্রেটের ৪ নভেম্বর ২০২০ সালের আদেশ বাতিল করেন। একই সঙ্গে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডির কাছে পাঠানোর নির্দেশ দেন।
রায়ে উল্লেখ করা হয়, মামলার আসামি হাফিজ কামরুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থের বিষয়ে এনামুল হাসানের দুই ভাই ইসমাইল ও ইয়াকুব অবগত ছিলেন। আদালতের মতে, এ তথ্য তদন্তে উঠে আসার পরও তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা না নেওয়া তদন্তের একটি গুরুত্বপূর্ণ ঘাটতি।
আদালত আরও পর্যবেক্ষণ করেন, মামলার অভিযোগের প্রকৃতি বিবেচনায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারার পাশাপাশি ১০৯ ধারা যুক্ত করার বিষয়টি তদন্তকারী কর্মকর্তা বিবেচনায় নেননি। এ ছাড়া আত্মসাৎ হওয়া প্রায় সাড়ে ৩ কোটি টাকার কোনো অংশ উদ্ধার না হওয়া এবং ওই অর্থ দিয়ে কেনা হয়েছে বলে অভিযোগ থাকা জমির দলিল আলামত হিসেবে জব্দ না করাকেও তদন্তের দুর্বলতা হিসেবে উল্লেখ করা হয়।
মামলার বাদী মাওলানা ইমরান আহমদ অভিযোগ করেন, অলৌকিকভাবে বিপুল অর্থ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। তদন্ত শেষে পিবিআই অভিযোগপত্র দাখিল করলে তিনি নারাজি আবেদন করেন। পরে সেই আবেদন খারিজ হলে তিনি দায়রা জজ আদালতে ফৌজদারি রিভিশন মামলা করেন।
সব দিক বিবেচনায় নিয়ে আদালত ন্যায়বিচারের স্বার্থে মামলাটির অধিকতর তদন্ত প্রয়োজন বলে মত দেন। সেই পরিপ্রেক্ষিতে আগের আদেশ বাতিল করে সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।
প্রতারণা মামলা, কারাগার, আদালত, সুনামগঞ্জ