সিলেটে ১২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড, আরও বর্ষণের আভাস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৯ জুলাই, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ন
টানা বর্ষণে সিলেটে গত ৩৬ ঘণ্টায় ১২৪ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায়ও জেলার অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া জেলার অনেক স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথাও পূর্বাভাসে উল্লেখ করেছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো্ এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতও হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা ছিল ৯৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় (৮ জুলাই সকাল ৬টা থেকে ৯ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ১১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আগামীকাল শুক্রবার (১০ জুলাই) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে।
সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টি, আবহাওয়া পূর্বাভাস, ভারী বর্ষণ, সিলেট তাপমাত্রা