গবেষণা বাজেটের স্বচ্ছ ব্যবস্থাপনার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে: ইউজিসি চেয়ারম্যান
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৯ জুলাই, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ‘সোসিওলোজি ক্লাব’-এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আমিনুল হক ও ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি হাকিম মো. কাওছারের যৌথ স্বাক্ষরে আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন করা হয়।
এক বছরের কার্যনির্বাহী নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২৩তম ব্যাচের শিক্ষার্থী আহমদ হাসান মান্না এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৪তম ব্যাচের শিক্ষার্থী আবু তায়েফ।
কমিটি সূত্রে জানা যায়, গত ১ জুলাই বুধবার সমাজবিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে এবং বিভাগের সকল শিক্ষকমণ্ডলীর অনুমোদন ও নির্দেশনায় এই নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জাহিদ আল হাসান, আলী আহমদ ও বর্ণালী চক্রবর্তী তোড়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন রাব্বি আহমদ, নিসা নাসিম নীলা ও নিটু দাস প্লাবন। এছাড়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে আফজাল হোসেন, তামিম হোসেন তাওহীদ, দিতি বর্মন ও প্রত্যাশা এস. তিন্নী এবং কোষাধ্যক্ষ হিসেবে সজীব পাল, আলী আশরাফ রাসেল, ফয়ছল আহমদ ও ফারজানা আক্তারকে মনোনীত করা হয়েছে।
কমিটির সম্পাদকীয় অন্যান্য পদের মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাব্বিকুল ইসলাম খান, ফারহান উল করিম, শাহদাত হোসেন রাহাত ও মেঘলা দাস। ক্রীড়া সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আলী আহমদ, শাহরিয়ার আহমদ নাফিস, ওবায়দুল ইসলাম ও প্রিয়াংকা রানী দাস।
এছাড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে প্রীতিলতা বৈদ্য, অপি ভট্টাচার্য্য, সৌমিত্র শেখর চক্রবর্তী, ফাহমিদা আক্তার সানজিদা, ঋতুপর্ণা পাল ও স্নেহা ভট্টাচার্য্যকে অন্তর্ভুক্ত করে সোসিওলোজি ক্লাবের এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পন্ন করা হয়।
কমিটি গঠন, সোসিওলোজি ক্লাব, এমসি কলেজ, সিলেট