১০ জুলাই ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

সিলেটে ভারতীয় বাসমতি চালসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ জুলাই, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন


সিলেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় একটি পিকআপসহ দুজনকে আটক করা হয়।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৮টার দিকে এয়ারপোর্ট থানার বড়শলা এলাকায় অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞ্রপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাসিন্দা ও বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাসকারী আলম হোসেন (৪৮) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাইল এলাকার আছাদ মিয়া (২৬)।

 

এসএমপি জানায়, কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরমুখী একটি সাদা রঙের পিকআপ থামিয়ে তল্লাশি করে ৬৫ বস্তায় থাকা ২ হাজার ৯৫০ কেজি ভারতীয় বাসমতি চাল উদ্ধার করা হয়। জব্দ করা চালের আনুমানিক মূল্য ৮ লাখ ৮৫ হাজার টাকা বলে দাবি করে পুলিশ। এ সময় পিকআপটি জব্দ করা হয়। 

 

অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

Keywords: এয়ারপোর্ট থানা, ভারতীয় বাসমতি চাল, এসএমপি, চোরাচালান, সিলেট পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ