১০ জুলাই ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

গবেষণা বাজেটের স্বচ্ছ ব্যবস্থাপনার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে: ইউজিসি চেয়ারম্যান

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৯ জুলাই, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গবেষণা বাজেট ইউজিসির মাধ্যমে বাস্তবায়িত হলেও বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বাধীনতা ও স্বায়ত্তশাসন সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকবে। গবেষণা বাজেটের স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থাপনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সম্পৃক্ত করে একটি সমন্বিত কমিটি গঠন এবং সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে।

 

তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে গবেষণা খাতে ২২৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গবেষণা প্রস্তাব দ্রুত আহ্বান, যাচাই-বাছাই শেষে সময়মতো অর্থ ছাড় এবং আঞ্চলিক বিশ্ববিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠানের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) ইউজিসির অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের গবেষণা বাজেট বাস্তবায়ন নিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

 

সভায় অংশ নেওয়া উপাচার্যরা গবেষণা অনুদান দ্রুত বিতরণ, প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং বিশ্ববিদ্যালয়গুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন ব্যবস্থাপনার মাধ্যমে গবেষণা অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকারিতা আরও বাড়বে। এর ফলে দেশের উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ আরও শক্তিশালী হবে।

 

সভায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. মাছুমা হাবীব, অধ্যাপক ড. মো. আইয়ুব ইসলাম এবং অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

ইউজিসি, গবেষণা বাজেট, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, উপাচার্য, উচ্চশিক্ষা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ