১০ জুলাই ২০২৬

খেলাধুলা-বিনোদন / বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবলের আট ম্যাচ বড় পর্দায় দেখাবে সিসিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ জুলাই, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন


ফুটবলপ্রেমী সিলেটবাসীর জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত থেকে নগর ভবন প্রাঙ্গণে বিশাল এলইডি স্ক্রিনে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।

 

সিসিকের পক্ষ থেকে জানানো হয়, ফুটবলপ্রেমীরা যাতে একসঙ্গে বিশ্বকাপের প্রতিটি ম্যাচের উত্তেজনা ও আনন্দ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আবেগ ও উৎসবের নাম। সেই আনন্দে সিলেটবাসীকেও একসঙ্গে সম্পৃক্ত করতে সিটি কর্পোরেশনের এই আয়োজন।

 

তিনি নগরবাসীকে পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে নগর ভবন প্রাঙ্গণে এসে বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করার আহ্বান জানান। একই সঙ্গে আয়োজন সফল করতে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান।

 

প্রশাসক আশা প্রকাশ করেন, এ আয়োজন ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে এবং নগরবাসী উৎসবমুখর পরিবেশে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করতে পারবেন।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বিশ্বকাপ ফুটবল, বড় পর্দা, সিসিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ