কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান প্রত্যাহার
দৈনন্দিন
প্রকাশঃ ৯ জুলাই, ২০২৬ ২:৪৯ অপরাহ্ন
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামে বা হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছেন চারজন, আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৫ জন।
সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বৃহস্পতিবার এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিশুটি সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৪৯ জন।
সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ৪৮৩ জনের শরীরে পরীক্ষাগারে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোগের বিস্তার ঠেকাতে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সিলেটে হাম, হামের উপসর্গ, সিলেটে শিশুর মৃত্যু, সিলেট স্বাস্থ্য বিভাগ, হাম সংক্রমণ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট স্বাস্থ্য সংবাদ