১০ জুলাই ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৯ জুলাই, ২০২৬ ৭:১১ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর এলাকায় চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

বক্তারা জানান, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এমন অপরাধের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। তারা শিশু নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং ন্যায়বিচার নিশ্চিতের পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টিতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুল কাদের জিলানী, দুর্গানগর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মিলন মিয়া, ছাত্রদল নেতা সুমন আহমেদ, কামাল এবং স্থানীয় মসজিদের ইমামসহ অন্যান্যরা।

 

এ সময় নারী-পুরুষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে দ্রুত বিচার এবং প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মানবব্ধন, শ্রীমঙ্গল, শিশু ধর্ষণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ