কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা-মিশর
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৭ জুলাই, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন
আগামী বছরের এশিয়া কাপ ক্রিকেট আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে বিবেচনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর ও চট্টগ্রামের পাশাপাশি দেশের অন্যতম নিয়মিত আন্তর্জাতিক ভেন্যু হিসেবে সিলেটের নামও প্রস্তাব করা হয়েছে। এখন ভেন্যুগুলোর সুযোগ-সুবিধা যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, এশিয়া কাপের জন্য দেশের তিনটি নিয়মিত আন্তর্জাতিক ভেন্যু মিরপুর, চট্টগ্রাম ও সিলেটকে বিবেচনা করা হচ্ছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বাংলাদেশ স্বাগতিক হওয়ার সুযোগ পেলে দর্শকরা দেশের মাটিতে টুর্নামেন্টটি উপভোগ করতে পারবেন।
তিনি আরও জানান, প্রস্তাবিত ভেন্যুগুলোর অবকাঠামো, নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বিসিবির সঙ্গে যোগাযোগ করেছে এসিসি। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আশা করা হচ্ছে।
ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ আগামী বছরের জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি এখনও ঘোষণা করেনি এসিসি।
দীর্ঘ ১১ বছর পর আবারও এশিয়া কাপ আয়োজনের আশা করছে বাংলাদেশ। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাগতিক হওয়ার সুযোগ পেলে সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।
সিলেট, বিসিবি, ক্রিকেট