দুই মাসের মধ্যেই আসছে ‘প্রবাসী কার্ড’: প্রবাসী কল্যাণ মন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৫ ২:২২ অপরাহ্ন
চা শ্রমিকদের মানবিক জীবনমান নিশ্চিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ শনিবার (৬ জুলাই) মৌলভীবাজার শহরে পদযাত্রা শেষে বেরীরপার এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি বলেন, “চা শ্রমিকদের জীবন সংগ্রাম আজও ইতিহাসের দুঃসহ অধ্যায়। এনসিপি তাদের অধিকারের লড়াইয়ে পাশে থাকবে।”
তিনি বলেন, “এই রাষ্ট্র শুধু শহরের মানুষের জন্য নয়, চা বাগান, পাহাড়, সমতলের প্রত্যেকটি জাতিসত্তার অধিকার নিশ্চিত করতে হবে। এনসিপি এই বহুত্ববাদী রাষ্ট্রগঠনের আন্দোলনে জনগণের সঙ্গে আছে।”
নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “বিচার ও কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া নির্বাচন জনগণ গ্রহণ করবে না। আমরা নির্বাচন চাই, তবে সেটি হতে হবে প্রকৃত সংস্কারের মাধ্যমে।” তিনি আরও বলেন, শুধুমাত্র ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রের ভিত্তির সংস্কার দরকার।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, “বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। কিন্তু সেই সংবিধান আজ আর সময়োপযোগী নয়। সেখানে মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের কোনো স্বীকৃতি নেই। আমরা চাই, সংবিধানে এদেশের প্রকৃত ইতিহাস প্রতিফলিত হোক।”
এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, “যারা ২০২৪ সালের ২৪ জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যাকাণ্ডের দায় অভ্যুত্থানকারীদের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে।”
এ সময় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক শক্তিগুলো বাহাত্তরের সংবিধান রক্ষার নামে ফের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে। আমাদের সক্রিয় থাকতে হবে, যাতে আর কোনো একদলীয় শাসন ফিরতে না পারে।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মৌলভীবাজার জেলার নেতারা। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে সংস্কারের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
মৌলভীবাজার, এনসিপি, জুলাই পদযাত্রা