১৬ আগস্ট ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

খালেদা জিয়ার দৃঢ়তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ: শাবিপ্রবি উপাচার্য

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ১৫ আগস্ট, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নানা প্রতিকূলতা, রাজনৈতিক সংকট ও চ্যালেঞ্জের মধ্যেও যে দৃঢ়তা ও সাহসের সঙ্গে রাজনীতি করেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।


শনিবার (১৫ আগস্ট) বাদ এশা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা এবং সাধারণ মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 


তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান ও দীর্ঘদিনের নেতৃত্ব দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। নানা প্রতিকূলতা, রাজনৈতিক সংকট ও চ্যালেঞ্জের মধ্যেও তিনি যে দৃঢ়তা ও সাহসের সঙ্গে রাজনীতি করেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।


তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ তাঁর শেষ বিদায়ের সময় বিশেষভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, সাধারণ মানুষের হৃদয়ে তাঁর প্রতি কতটা গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগ রয়েছে। তাঁর দেখানো নীতি ও আদর্শের আলোকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করবও।


দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, দপ্তর প্রধান, বিভাগী প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

খালেদা জিয়া, শাবিপ্রবি উপাচার্য, রাজনৈতিক ইতিহাস, বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্র, শাবিপ্রবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ