১৭ আগস্ট ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

জগন্নাথপুরে বিউবোর উপসহকারী প্রকৌ. আবুল আজাদের বিদায়ী সংবর্ধনা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ে উপ-সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর বিদ্যুৎ অফিস কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


জগন্নাথপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উপ-সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-সহকারী প্রকৌশলী আমির হোসেন, ব্যবসায়ী আজাদ আলী, জাতীয় দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান জয় দাস মিঠু এবং জগন্নাথপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য গোবিন্দ দেব।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উচ্চমান সহকারী হাবিব হোসেন, প্রণব দাস, গোলজার হোসেন, জামাল হোসেন, শুভ চন্দ্র রায়, মিহির দাস, রুনু মিয়া, রুবেল মিয়া, জমির উদ্দিন, আলী হোসেন, আকাশ আলী ও আব্দুল হক।


বক্তারা বিদায়ী প্রকৌশলী আবুল আজাদ পাবেলের কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন। পরে বিদায়ী অতিথিকে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, বিউবো, উপ-সহকারী প্রকৌশলী, বিদায় সংবর্ধনা, আবুল আজাদ পাভেল, বিদ্যুৎ সরবরাহ কার্যালয়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ