১৭ আগস্ট ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

তাহিরপুরে মাদক নির্মূলে ‘ছাত্র-জনতা মাদক নির্মূল ঐক্যজোট’

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুরে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ‘ছাত্র-জনতা মাদক নির্মূল ঐক্যজোট’ নামে একটি মাদকবিরোধী ও সামাজিক সংগঠন গঠন করা হয়েছে।


রোববার (১৬ আগস্ট) সংগঠনের প্যাডে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠন করার তথ্য জানানো হয়। 


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাহিরপুরে মাদক নির্মূলে গত ১৪ আগস্ট ৪১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে মোস্তাফিজুর রহমান রাসেলকে সভাপতি ও সাখাওয়াত হোসেন সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়।


কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি রবিউল আউয়াল রবি, সহসভাপতি মুহিবুর রহমান, তোফায়েল আহমেদ, রায়হান আহমেদ, সালমান শাহ, এবায়দুর রহমান, খুরশেদ আলম, রাইবুল ইসলাম, সুমন তালুকদার ও মোস্তাফিজুর রহমান; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাইম আহমেদ; যুগ্ম সাধারণ সম্পাদক লাক মিয়া, রিফাত হাসান, শাহ আফজাল, রাকিবুল ইসলাম সৌরভ ও ওমর ফারুক উদয়; সাংগঠনিক সম্পাদক শাওন সিকদার; সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আব্দুল্লাহ, মাজহারুল ইসলাম বায়েজিদ, রাখাব উদ্দিন জয় ও শাহরিয়ার সাব্বির দ্বীপ; প্রচার সম্পাদক রাকিব হাসান এবং সহপ্রচার সম্পাদক মেহেদী হাসান।


কমিটির সদস্যরা হলেন- মাহফুজুর রহমান পরশ, দিলোয়ার হোসেন রাফিন, শাহ আলম, মারুফ আহমেদ, আদনান আহমেদ ইমন, তানভীর মল্লিক নিঝুম, আরিফুল ইসলাম আরিফ, দেলোয়ার হোসেন, মো. তানভীর হাসান, সজিব হাসান, শাহিন আলম, রাজু সিকদার, ফারুক মিয়া, পায়েল রাজ, আল কাসারিয়া ও সাকিব।


সংগঠনের দায়িত্বশীলরা জানান, মাদকবিরোধী এই উদ্যোগে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত করা হয়েছে। উপজেলার প্রতিটি গ্রামে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। এ কাজে প্রশাসন ও সুশীল সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ছাত্র-জনতা মাদক নির্মূল ঐক্যজোট, তাহিরপুর, মাদক প্রতিরোধ, সামাজিক আন্দোলন, সংগঠন, কমিটি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ