২৯ জুন ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেটে জুলাই পদযাত্রা

পুলিশের গাড়িতে পদযাত্রায় অংশ নেন নাহিদ-হাসনাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ন


সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পদযাত্রায় অংশ নেন নবগঠিত দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ হাজারো মানুষ। পদযাত্রাটি নগরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।


দেশ গড়তে জুলাই পদযাত্রার সিলেট অংশে দলটির অন্য সকল নেতৃবৃন্দ পায়ে হেটে অংশ নিলেও দলের আহবায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহকে পুলিশের একটি গাড়িতে চড়ে পদযাত্রায় অংশ নিতে দেখা গেছে।


শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে সুনামগঞ্জে পদযাত্রা ও সমাবেশ শেষ করে সিলেট আসেন এনসিপি নেতৃবৃন্দ। প্রথমে শাবিপ্রবিতে শহীদ রুদ্র তোরণে শ্রদ্ধা জানান তারা। পরে চৌহাট্টায় এসে পদযাত্রায় অংশ নেন।


পদযাত্রায় আরো অংশ নিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠন সার্জিস আলম, যুগ্ম আহবায়ক এহতেশাম হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, এনসিপি, জুলাই পদযাত্রা, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ