দুই মাসের মধ্যেই আসছে ‘প্রবাসী কার্ড’: প্রবাসী কল্যাণ মন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ২২ জুলাই, ২০২৫ ১:৪০ অপরাহ্ন
আগামী ২৫ জুলাই, শুক্রবার সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (জানাপা)-এর কেন্দ্রীয় ঘোষিত “জুলাই পদযাত্রা”। এ পদযাত্রায় অংশ নিতে প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (২২ জুলাই) এনসিপির সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান বলেন , “এই কর্মসূচিকে ঘিরে সারা দেশে যেমন সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলেছে, তেমনি কিছু মহল অপপ্রচার চালানোর অপচেষ্টা করেছে, যা জনগণ ব্যর্থ করে দিয়েছে। আমরা আশাবাদী, সিলেটেও মানুষ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন।”
পদযাত্রাটি ২৫ জুলাই শুক্রবার বিকাল ৫টায় নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু হয়ে আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার হয়ে পুনরায় চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে বলে জানান তিনি।
তিনি জানান, এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা সার্জিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। কর্মসূচি নির্বিঘ্ন করতে প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
জেলার প্রধান সমন্বয়কারী শাহান আরো বলেন, “সিলেটবাসীর কাছে আমাদের আহ্বান, আপনারা পদযাত্রায় এসে আমাদের পাশে দাঁড়ান। সামনে এগিয়ে যাওয়ার সংগ্রামে আমরা সবাই একসাথে পথ চলতে চাই।”
মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনসিপির সিলেট মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন—জেলার যুগ্ম সমন্বয়কারী ফয়সল আহমদ, প্রকৌশলী কামরুল ইসলাম, আতাউর রহমান আতা, আবু সাঈদ, মহানগরের যুগ্ম সমন্বয়কারী নুরুল হক, প্রকৌশলী আবুল তৈয়ব, তারেক আহমদ বিলাস, মোস্তাক আহমদ মোস্তাক ও কিবরিয়া সালমান।
সিলেট, এনসিপি, জুলাই পদযাত্রা, পদযাত্রা