০৯ জুলাই ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবিতে কোরিয়ান ভাষা শিক্ষা সম্প্রসারণে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ জুলাই, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কোরিয়ান ভাষা শিক্ষা সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (কোইকা) বাংলাদেশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম কোইকা বাংলাদেশের প্রতিনিধিদল সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। 

সভায়  উপস্থিত ছিলেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ফয়জুল হক। কোইকা বাংলাদেশের পক্ষে অংশ নেন প্রোগ্রাম ম্যানেজার মিস কাং সুজিয়ং এবং প্রোগ্রাম অফিসার মো. হোসাইন তুরজো। 
 
সভায় শাবিপ্রবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে ওয়ার্ল্ড ফ্রেন্ডস কোরিয়া (ডব্লিউএফকে) কর্মসূচির আওতায় দুইজন কোরিয়ান ভাষা স্বেচ্ছাসেবক নিয়োগ, তাদের দায়িত্ব ও কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশিত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এছাড়া কোরিয়ান ভাষা শিক্ষার মানোন্নয়নে কোইকার ভূমিকা, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি একাডেমিক সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।

সভায় উভয় পক্ষ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কোরিয়ান, সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ