১০ জুলাই ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সিলেট সীমান্তে বিজিবির বাধায় ৭ জনকে পুশ-ইনে ব্যর্থ বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ জুলাই, ২০২৬ ৪:৩০ অপরাহ্ন

ছবিঃ সীমান্তে টহলরত বিজিবি সদস্য

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, সদস্যদের তাৎক্ষণিক অবস্থানের কারণে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই চেষ্টা সফল করতে পারেনি।


বৃহস্পতিবার ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।


সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিলে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।


সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, কালাইরাগ সীমান্তের শূন্যরেখা থেকে ২০ থেকে ২৫ গজ বাংলাদেশের ভেতরে সাতজনকে এনে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবির সদস্যরা তা প্রতিহত করেছেন।


তিনি আরও বলেন, এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে ঘটনাটি নিয়ে আলোচনা করা হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট সীমান্ত, কোম্পানীগঞ্জ সীমান্ত, কালাইরাগ সীমান্ত, বিজিবি, বিএসএফ, পুশ-ইন, সীমান্তে পুশ-ইন, সিলেট ৪৮ বিজিবি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ