প্রাথমিক বিদ্যালয়ে তিন বই সংরক্ষণের নির্দেশনা বাতিল
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৬ জুলাই, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৬ জুলাই) এ নির্দেশনা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। তিনি গণমাধ্যমকে জানান, আজকে মন্ত্রণালয় এই নির্দেশনাপত্রটি বাতিল করেছে।
জানা গেছে, গত মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য (তিনটি বইয়ের সমন্বয়ে) ১ সেট বই সংরক্ষণ’ শীর্ষক একটি নির্দেশনাপত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছিল।
ওই নির্দেশনায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বইয়ের সমন্বয়ে একটি সেট সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল। তবে সর্বশেষ সিদ্ধান্তে মন্ত্রণালয় সেই নির্দেশনা বাতিল করেছে।
প্রাথমিক শিক্ষা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বই সংরক্ষণ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, নির্দেশনা বাতিল