০৭ জুলাই ২০২৬

দৈনন্দিন / দিবস

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে শাল্লায় চারাগাছ বিতরণ

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ৬ জুলাই, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন


‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

 

সোমবার (৬ জুলাই) র‍্যালি পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ আয়োজনে আলোচনা সভা ও চারা বিতরণ সহ নানা ধরনের কর্মসূচি পালন করা হয়। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক, সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ রাজ্জাক। 

 

আলোচনা সভায় বক্তারা জানান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে যারা ঋণ নিয়ে গরু-ছাগল ও হাঁসমুরগি পালন করে লাভজনক ব্যবসার পাশাপাশি তাদের নিজেদের পুষ্টির চাহিদাও মিটিয়ে থাকে। যেমন আজকে পরিবেশবান্ধব চারাগাছ বিতরণ করা হয়েছে সেগুলো অনুকূল পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর যারা যারাই বিআরডিবি থেকে ঋণ নিয়েছে সেই ঋণের টাকার সঠিক ব্যবহারের জন্য গুরুত্বআরোপ করেন বক্তারা। 

 

এসময় বিআরডিবি কর্মকর্তা কামরুল হাসান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জাতীয় পল্লী উন্নয়ন দিবস, শাল্লা, সুনামগঞ্জ, চারাগাছ বিতরণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ