০৩ জুলাই ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

শ্রীমঙ্গলে ইউএনওর হস্তক্ষেপে পরীক্ষা দিল প্রবেশপত্র না পাওয়া ৯ শিক্ষার্থী

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ২ জুলাই, ২০২৬ ৫:১০ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. জিয়াউর রহমানের তাৎক্ষণিক হস্তক্ষেপে প্রবেশপত্র-সংক্রান্ত জটিলতা কাটিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পেরেছে ৯ শিক্ষার্থী। শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থীদের নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করেন ইউএনও মো. জিয়াউর রহমান।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই ৯ শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে গিয়ে জানতে পারে তাদের প্রবেশপত্র আসেনি। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ওঠে। প্রবেশপত্র না থাকায় শিক্ষার্থীরা কেন্দ্রে গিয়ে বিপাকে পড়ে এবং তাদের পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে।


খবর পেয়ে ইউএনও মো. জিয়াউর রহমান দ্রুত পদক্ষেপ নেন। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে সমস্যা সমাধানের উদ্যোগ নেন। তাঁর প্রচেষ্টায় প্রবেশপত্র-সংক্রান্ত জটিলতা দূর হলে শেষ পর্যন্ত ওই ৯ পরীক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পায়।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অবহেলার কারণে ৯ শিক্ষার্থীর একটি বছর ক্ষতিগ্রস্ত হোক আমরা চাই না। সেজন্য শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে বিষয়টির একটি সমাধান করে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

ইউএনও, এইচএসসি পরীক্ষা, শিক্ষার্থী, প্রবেশপত্র, শ্রীমঙ্গল, শিক্ষা বোর্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ