বজ্রপাতের ‘হটস্পট’ হাওরাঞ্চল, সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৬ জুলাই, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ন
সিলেটে সোমবার (৬ জুলাই) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাসও রয়েছে।
আজ সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৯২ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় (৫ জুলাই সকাল ৬টা থেকে ৬ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৩১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে।
সিলেট আবহাওয়া, সিলেটের তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টি, ভারী বর্ষণ, আবহাওয়ার পূর্বাভাস