সাদাপাথরে পরিচ্ছন্নতা অভিযান, ‘ক্লিন সিটি সিলেটে’র ব্যতিক্রমী উদ্যোগ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৬ জুলাই, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে ঐতিহ্য ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করতে গ্রাহকদের নিয়ে এক ব্যতিক্রমী ‘ফল উৎসবের আয়োজন করেছে আইএফআইসি (IFIC) ব্যাংক পিএলসি।আজ (সোমবার) সকাল ১১টায় জগন্নাথপুর পৌর শহরে অবস্থিত ব্যাংকের শাখা কক্ষে এই ফল উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইএফআইসি ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপকের (ব্রাঞ্চ ম্যানেজার ওমর ফারুক মিষ্টু এর সভাপতিত্বে এবং ব্যাংক কাস্টমার সার্ভিস ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন দিপু এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকদের সাথে আত্মিক ও সাংস্কৃতিক সম্পর্ক বজায় রাখতেই এই ফল উৎসবের আয়োজন। দেশীয় ফলের পুষ্টিগুণ ও ঐতিহ্য সবার সামনে তুলে ধরার পাশাপাশি গ্রাহকদের সাথে ব্যাংকের সুসম্পর্ক আরও জোরদার করাই এর মূল লক্ষ্য।আলোচনা সভা শেষে আম, জাম, কাঁঠাল, লিচু, লটকনসহ হরেক রকমের দেশীয় মৌসুমি ফল দিয়ে আমন্ত্রিত গ্রাহক ও অতিথিদের আপ্যায়ন করা হয়। ব্যাংকের এমন ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত গ্রাহকেরা।
ফল উৎসবে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য গোবিন্দ দেব, ব্যবসায়ী ছইল মিয়া, আইএফআইসি ব্যাংক এর লোন পার্ফরম্যান্স ম্যানেজম্যান্ট অফিসার আবু রিফাত রাকিবুল। ট্রানজ্যাকশ সার্ভিস অফিসার নির্বাজ্যাতি তালুকদার।ট্রানজ্যাকশন সার্ভিস অফিসার আনসাফ আল আরাফ। প্রমুখ।
জগন্নাথপুর, ফল উতসব