০৭ জুলাই ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ৬ জুলাই, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) বাদ মাগরিব গ্যানিংগঞ্জ বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু। সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়ার সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিএনজি মালিক সমিতির সভাপতি শেখ সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবাশ্বির আহমদ মজনু এবং শায়েখ আবু নছর কুরাইশী দাখিল মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ সুহাইল আহমদ।

 

অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালিক, কোষাধ্যক্ষ সৈয়দ সাজ্জাদ হাসান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাব্বীর আহমদ শিবলী নোমানী, আইন সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক আনছার আলী, স্বাস্থ্য সম্পাদক নাসির উদ্দিন, পাঠাগার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, ফারুক আহমেদসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বানিয়াচং, মডেল প্রেসক্লাব, মৌসুমি ফল উৎসব

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ