২৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

গোলাপগঞ্জে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট 

প্রকাশঃ ২৩ মে, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন


সিলেটের গোলাপগঞ্জে স্বামীর শাবলের আঘাতে ফাহমিদা আক্তার মোহনা (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 


এদিকে এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম পলাতক রয়েছেন। তিনি উত্তর জাঙ্গালহাটা গ্রামের ছদরুল ইসলামের ছেলে।  

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পারিবারিক কোনো বিরোধের জেরে জাহিদুল ইসলাম তার স্ত্রীকে লক্ষ্য করে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ফাহমিদা আক্তার মোহনা। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত ওই গৃহবধূ এক ছেলে সন্তানের জননী।

 

এদিকে অভিযুক্ত জাহিদুল ইসলাম মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে জানান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে ঘটনা ঘটেছে এ বিষয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গোলাপগঞ্জ হত্যা, ফাহমিদা আক্তার মোহনা, স্বামীর আঘাতে মৃত্যু, সিলেট অপরাধ, গোলাপগঞ্জ সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ