১ সেপ্টেম্বর থেকে মাস্কাটে সরাসরি ফ্লাইট চালু করছে সালামএয়ার
আট বছর পর ওসমানী বিমানবন্দরে ফিরছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট
যাপিতজীবন
প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ২:০২ অপরাহ্ন
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে আরও ১১৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৪৭ জন রোগী।
মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত দৈনিক হাম ও রুবেলা পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৪০ জন, হবিগঞ্জে ৭৩ জন (এর মধ্যে দুইজন রুবেলা রোগী), মৌলভীবাজারে ৬৭ জন এবং সুনামগঞ্জে ৩৪৬ জন শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১১৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২৪৭ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৮ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে হামের উপসর্গ নিয়ে ১১০ জন এবং নিশ্চিত হামে ৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১১৬। এর মধ্যে সিলেট জেলায় ৪০ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫১ জন মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসা এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম ও জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রয়েছে।
সিলেটে হাম, সিলেটে নতুন ২০ হাম শনাক্ত, সিলেট হাম পরিস্থিতি, হামে মৃত্যু, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, হাম আপডেট, হাম রোগী, সিলেট স্বাস্থ্য বিভাগ