০৩ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, ৭৩ যানবাহনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন


সিলেট নগরীতে বিভিন্ন অপরাধে গত ২৪ ঘণ্টায় ৩২ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একইসঙ্গে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


সোমবার (৩ আগস্ট) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।


পোস্টে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে গত ২ আগস্ট রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই অভিযান চালানো হয়। 


অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ডাকাত এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারকৃত ব্যক্তিসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১০ পুরিয়া গাঁজা ও ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


অন্যদিকে ট্রাফিক বিভাগের পরিচালিত অভিযানে মোট ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৭৩টি যানবাহনকে মামলা দেওয়া হয় এবং ৮৩টি যানবাহন আটক করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পোস্টে জানানো হয়।



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গ্রেপ্তার, যানবাহন, সিলেট পুলিশ, মাদক, আইনশৃঙ্খলা, অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ