০৪ আগস্ট ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা / জুলাই গণঅভ্যুত্থান

সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবসে তিন কর্মসূচি ঘোষণা জেলা প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৬ ৩:১৭ অপরাহ্ন


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেটে তিনটি কর্মসূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামী ৫ আগস্ট, বুধবার দিনভর এসব কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়েছে।


জেলা প্রশাসন সিলেট সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন দফায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্মসূচির প্রথম পর্বে সকাল ৬টা ১ মিনিটে সিলেট নগরীর রিকাবীবাজারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।


দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, এমপি।


আয়োজিত এসব অনুষ্ঠানে সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন, সিলেট।


শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

জেলা প্রশাসন, গণঅভ্যুত্থান দিবস, কর্মসূচি, স্মৃতিস্তম্ভ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ