২৯ জুন ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিসিক নির্বাচনে অংশ নেওয়া ৪০ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ নভেম্বর, ২০২৫ ৬:২৬ অপরাহ্ন


বিগত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া ৪০ নেতাকর্মীর বহিষ্কার প্রত্যাহার করেছে বিএনপি। 


রোববার (৯ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় সিলেট মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকজন নেতাকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তাদের আবেদন বিবেচনা করে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।


বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন—১নং ওয়ার্ডের সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন কামু, ৩নং ওয়ার্ডের মিজানুর রহমান মিঠু, ৫নং ওয়ার্ডের মোঃ কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ, ৬নং ওয়ার্ডের ফরহাদ চৌধুরী শামীম, ১০নং ওয়ার্ডের মোঃ সাঈদুর রহমান জুবের, ১১নং ওয়ার্ডের আব্দুর রহিম মতছির, ১৪নং ওয়ার্ডের নজরুল ইসলাম মুনিম, ১৫নং ওয়ার্ডের মোঃ মুজিবুর রহমান, ১৮নং ওয়ার্ডের এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী, ২২নং ওয়ার্ডের বদরুল আজাদ রানা, ২৩নং ওয়ার্ডের মামুনুর রহমান মামুন, ২৪নং ওয়ার্ডের হুমায়ুন কবির সুহিন,২৫নং ওয়ার্ডের অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ, ২৬নং ওয়ার্ডের সেলিম আহমদ রনি, ২৮নং ওয়ার্ডের আলী আব্বাস, ২৯নং ওয়ার্ডের গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান স্বপন, ৩০নং ওয়ার্ডের জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়া, ৩১নং ওয়ার্ডের মোঃ আব্দুল মুকিত, ৩২নং ওয়ার্ডের অ্যাডভোকেট হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ, ৩৩নং ওয়ার্ডের গউছ উদ্দিন পাখী ও দেলওয়ার হোসেন নাদিম, ৩৭নং ওয়ার্ডের দিলওয়ার হোসেন জয়, ৩৮নং ওয়ার্ডের উসমান হারুন পনির, ৩৯নং ওয়ার্ডের আলতাফ হোসেন সুমন, ৪০নং ওয়ার্ডের আব্দুল হাছিব, ৪২নং ওয়ার্ডের সুমন আহমদ সিকদার, সংরক্ষিত ২২,২৩,২৪নং ওয়ার্ডের সালেহা কবির শেলী, ১০,১১,১২নং সংরক্ষিত ওয়ার্ডের রুহেনা বেগম মুক্তা ও অ্যাড. জহুরা জেসমিন, ১৬,১৭,১৮নং সংরক্ষিত ওয়ার্ডের কামরুন নাহার পিন্নি এবং ২নং ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বিএনপি, বহিষ্কারাদেশ প্রত্যাহার, সিসিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ