২৯ জুন ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

মৌলভীবাজারে বিএনপির চার নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ নভেম্বর, ২০২৫ ১২:০৫ অপরাহ্ন


দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপির তিন নেতা ও এক ছাত্রদল নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনের বিএনপি প্রার্থী শওকতুল ইসলাম শকুর প্রার্থীতা ঘোষণার পর দলের নির্দেশনা অমান্য করে আনন্দ মিছিল বের করা হয়।

এ ঘটনায় কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিকের সাংগঠনিক পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, বিএনপি, চার নেতা, পদ, স্থগিত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ