কচুরিপানা-আবর্জনার দখল থেকে মুক্ত হচ্ছে ঘাসিটুলার ঐতিহাসিক পুকুর
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১ আগস্ট, ২০২৬ ১:৫৮ অপরাহ্ন
সিলেটে আগামী চারদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকা ও নদ-নদীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকায় নতুন এই পূর্বাভাসে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
শনিবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রোববারও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিনও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সোমবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার সিলেটসহ দেশের আট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং তা মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সুনামগঞ্জে। একই সময়ে সিলেটের কানাইঘাটে ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের নতুন এই পূর্বাভাসের কারণে আগামী কয়েক দিন নদ-নদীর পানি বৃদ্ধি এবং নিচু এলাকায় জলাবদ্ধতার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে আগামী পাঁচদিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সিলেটের আবহাওয়া, সিলেটে বৃষ্টির পূর্বাভাস, সিলেটে ভারী বৃষ্টি, সিলেটে বজ্রসহ বৃষ্টি, আবহাওয়া অধিদপ্তর, মৌসুমি বায়ু, সিলেট আবহাওয়া