০২ আগস্ট ২০২৬

ব্যবসা-বাণিজ্য / বাজারদর

বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৫৯৮ টাকা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২ আগস্ট, ২০২৬ ৬:২৮ অপরাহ্ন


ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১ হাজার ৫৯৮ টাকা হয়েছে। নতুন এ মূল্য রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।


রোববার বিইআরসি এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য মূল্য সংযোজন কর (মূসক)সহ ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত জুলাই মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। ফলে এক মাসের ব্যবধানে সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ৭০ টাকা।


বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত মূল্য রিটেইলার পর্যায়ে প্রযোজ্য হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।


দেশের অধিকাংশ শহর ও গ্রামীণ এলাকায় রান্নার কাজে ব্যবহৃত এলপিজির দাম বাড়ায় গৃহস্থালি পর্যায়ে ব্যয়ও বাড়বে। বিশেষ করে পাইপলাইনের গ্যাস-সুবিধাবঞ্চিত পরিবারগুলো এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাবের মুখে পড়বে।


প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, আমদানি ব্যয় এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় নিয়ে কমিশন নতুন দাম নির্ধারণ করে থাকে। সেই ধারাবাহিকতায় আগস্ট মাসের জন্য নতুন মূল্য কার্যকর করা হয়েছে।


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

এলপিজির দাম, এলপিজি মূল্য বৃদ্ধি, ১২ কেজি এলপিজি, বিইআরসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, এলপিজি সিলিন্ডারের দাম, গ্যাসের দাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ