কানাইঘাটে আজিজ হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২ আগস্ট, ২০২৬ ৭:০৮ অপরাহ্ন
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২ আগস্ট) বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই ও সংগ্রাম বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
অভিযানে ভারতীয় গরু, কসমেটিকস সামগ্রী, জিরা, মরিচ, কম্বল ও চিনি জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় জব্দ করা হয় দেশি রসুনও।
বিজিবির দাবি, জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৯০ লাখ ১৫ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান দমন এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, আটক করা মালামালের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্ত, বিজিবি, চোরাচালান, পণ্য, জব্দ, অভিযান