২৮ জুন ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

মৌলভীবাজার

‘নিষিদ্ধ ছাত্রলীগ’ নেতার শ্বশুরবাড়িতে নাসীরুদ্দীন–সারজিসের নৈশভোজ ঘিরে আলোচনা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৮ জুন, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুরবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নৈশভোজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) নানা আলোচনা-সমালোচনা চলছে। 


জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদের (মাসুক কমিশনার) এর বাসায় যান নাসিরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। মাসুদ আহমদ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আব্দুল্লাহ আল সাম্মু রাজনগর উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তবে এ সফরের বিষয়ে তাদের কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


এ বিষয়ে মৌলভীবাজার জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া বলেন, ‘একান্ত ব্যক্তিগত দাওয়াতে এনসিপির নেতারা মাসুক কমিশনারের বাসায় গেছেন। এছাড়া মাসুক কমিশনার আওয়ামী লীগের কোনো সদস্য বা কর্মী নন। তিনি জুলাই আন্দোলনের সময় আমাদের খাবার ও পানি দিয়ে সবসময় সহযোগিতা করেছেন।’


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

ছাত্রলীগ, এনসিপি, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, মৌলভীবাজার, সামাজিক যোগাযোগ মাধ্যম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ