২৮ জুন ২০২৬

রাজনীতি / সরকার

গ্যাস সংকট কাটিয়ে অর্থনীতিকে গতিশীল করতে কাজ করছে সরকার

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৮ জুন, ২০২৬ ২:০৮ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

গ্যাস সংকট নিরসনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো গতিশীল করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রবিবার (২৮ জুন) সকালে রাজধানীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে আয়োজিত বিশ্ব এমএসএমই দিবস-২০২৬ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে শিল্প পার্কগুলোতে গ্যাস সরবরাহের সংকট দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) জন্য অনুকূল পরিবেশ তৈরিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, উদ্যোক্তাদের বিদ্যমান সংকট মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো, দক্ষতা উন্নয়ন এবং নীতিগত সহায়তা নিশ্চিত করতে সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত ১৭ বছরে দেশে প্রত্যাশিত হারে নতুন উদ্যোক্তা তৈরি হয়নি। এর ফলে আয় বৈষম্য বেড়েছে। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থায়ন, প্রযুক্তি ও বাজারসংযোগ সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বিত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তারা।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বাণিজ্যমন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির, গ্যাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ