বৃষ্টিমুখর সিলেটে আরও বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতের শঙ্কা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৮ জুন, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন
সিলেটে গত কয়েকদিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। এরই মধ্যে আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (২৮ জুন) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে। একইসঙ্গে অনেক স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃষ্টিপাত, আবহাওয়ার পূর্বাভাস, বজ্রপাত, তাপমাত্রা, আবহাওয়া অফিস, বর্ষা