জগন্নাথপুরে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
দৈনন্দিন
প্রকাশঃ ২৮ জুন, ২০২৬ ৭:০৭ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নের চা কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। আহত সাব্বির (২৫) একই গ্রামের শহিদ আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের দিকে আসছিলেন ওই তিন আরোহী। পথে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মকর্তা ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ বলেন, আহত তিনজনের মধ্যে দুইজন হাসপাতালে আনার আগেই মারা যান। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সৌরভ এ বছর দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে আলিম শ্রেণিতে পড়ছিলেন। নাঈম পেশায় শ্রমিক ছিলেন। তিনি হবিগঞ্জে ইন্টারনেট (ওয়াই-ফাই) সংযোগের কাজ করতেন।
সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ঘাতক বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলও পুলিশ হেফাজতে রয়েছে।
বাস, মোটরসাইকেল, সংঘর্ষ, প্রাণহানি, শ্রীমঙ্গল, সাতগাঁও