২৮ জুন ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

হবিগঞ্জে আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে ‘চেয়ার দখল’ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ২৮ জুন, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন


হবিগঞ্জে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখার সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২৮ জুন) বিকেলে সদর উপজেলার উচাইল বাগেরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখার সময় গ্রামের জাদু মিয়া ও বাবুল মিয়ার মধ্যে চেয়ারে বসা নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে ওই বিরোধের জেরে বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 


এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন বলে জানিয়েছেন স্থানীরা। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ফুটবল খেলা দেখা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ, ফুটবল খেলা, চেয়ার দখল, গ্রাম্য সংঘর্ষ, আহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ