পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক হলেন কয়ছর আহমেদ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৮ জুন, ২০২৬ ১:৪৯ অপরাহ্ন
আইন শেখার প্রতিষ্ঠান এবিসি ল’ প্রফেশনালস, সিলেট কর্তৃক ‘এমসিকিউ-২০২৬’ অনুষ্ঠান গতকাল রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সিলেট জজকোর্টের আইনজীবী গোলাম ইয়াই-ইয়া চৌধুরী সুহেল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব।
‘এমসিকিউ-২০২৬’ সেশন’র সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবিসি’র প্রতিষ্ঠাতা পরিচালক ও আইনের শিক্ষক- অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। এ অনুষ্ঠান পরিচালনা করেন- এবিসি’র পরিচালক ও আইনের শিক্ষক- অ্যাডভোকেট মো. আরিফুর রহমান।
এবিসি ২০১২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বার কাউন্সিল পরীক্ষার ভিন্ন ভিন্ন ধাপের পরীক্ষাগুলোর প্রস্তুতিমূলক কোর্স সিলেট অঞ্চলে পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি সিলেট অঞ্চলের পাইওনিয়ার ও লিডিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি সেশনে সফলতা ও অভূতপূর্ব ফলাফল অর্জন করছে। ফলে প্রতিষ্ঠানটি একটি গৌরবজনক অবস্থান অর্জন করতে ইতোমধ্যে সক্ষম হয়েছে। শুধু কথায় নয়, ফলাফলে বিশ্বাসী এবিসি নিরন্তর সিলেট অঞ্চলের বার কাউন্সিল পরীক্ষার্থীদের কার্যকর শিক্ষাসেবা প্রদান করছে। প্রতিষ্ঠানের শিক্ষকগণ অভিনব পদ্ধতিতে হাতে-কলমে আইন শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকেন। এ কারণে বার কাউন্সিল পরীক্ষার প্রতিটি ধাপে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চমকপ্রদ ফলাফল অর্জন করে। এবিসি আইন শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষা সফর, সেমিনার, বিনামূল্যে আইনি পরামর্শ এবং আইন বিষয়ক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে। ফলে সিলেট এ প্রতিষ্ঠানের একটি গৌরবোজ্জ্বল ভাবমূর্তি গড়ে উঠেছে।
অনুষ্ঠানে ‘এমসিকিউ-২০২৬’ সেশন’র শিক্ষার্থীদের উদ্দেশ্যে অভিজ্ঞতা বিনিময়মূলক বক্তব্য রাখেন এবিসি পরিবারের সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির নবীন সদস্য অ্যাডভোকেট আফজাল হোসাইন, অ্যাডভোকেট সুদীপ রায়, অ্যাডভোকেট সাহিদ আলী সাহিদ, অ্যাডভোকেট রুহানা বেগম, অ্যাডভোকেট সুজানা বেগম চম্পা, অ্যাডভোকেট সত্যন্দ্র দে রিংকু।
তাছাড়াও আয়োজিত অনুষ্ঠানে‘এমসিকিউ-২০২৬’ সেশনের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আয়কর আইনজীবী মো. আব্দুল্লাহ আল মাহবুব, কামরুন নাহার সুইটি, মো. দেলোয়ার হোসেন, সাহিন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য যে, ‘এমসিকিউ-২০২৬’ সেশন’র দুই ব্যাচ এর শিক্ষার্থীদের এবিসি কর্তৃক আভ্যন্তরীণ ‘ স্পেশাল মডেল টেস্ট-২০২৬’ ১২টি পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা করে ০৬ জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন। দুই ব্যাচ-এর ০৬জন হলেন- প্রথম স্লট এর যথাক্রমে প্রথম বিলাল আহমদ, দ্বিতীয় মো. মাসুদুর রহমান এবং তৃতীয় মো. দেলোয়ার হোসেন। দ্বিতীয় স্লট এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন- সফিকুল ইসলাম, রুমান আহমেদ ও মো. আব্দুল্লাহ আল মাহবুব।
অভ্যন্তরীণ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি স্বরূপ এই ০৬ জনকে আইন বিষয়ের বই সৌজন্য উপহার প্রদান করা হয়। তাছাড়া ‘এমসিকিউ-২০২৬’ ব্যাচ এর প্রত্যেক শিক্ষার্থীদের বিশেষ সৌজন্য উপহার প্রদান করা হয়েছে। প্রধান অতিথি ও বিশেষ অতিথি মেধা স্থান অর্জনকারীদের আইন বিষয়ক বই সৌজন্য উপহার হিসেবে এবিসি’র পক্ষে হস্তান্তর করেন।
আইন শিক্ষা, এবিসি ল’ প্রফেশনালস, এমসিকিউ-২০২৬, বার কাউন্সিল পরীক্ষা, আইনজীবী সমিতি