১১ জুন ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের সিরিজ জয়

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১১ জুন, ২০২৬ ৯:১৯ অপরাহ্ন


অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের দারুণ জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের সামনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য দাঁড়ায়। সেই লক্ষ্য ৬ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে রেখে টপকে যায় স্বাগতিকরা।

জয়ের পথে অপরাজিত ছিলেন তাওহিদ হৃদয়, তিনি ৪০ রান করেন। অন্যদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ২২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন মারনাস লাবুশেন। এছাড়া জেভিয়ার বার্টলেট করেন ৫২ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসানের উইকেট হারালেও সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর ৪২ রান করে ইনিংস বাংলাদেশকে এগিয়ে নেয়। পরে লিটন দাস ২১ রান যোগ করেন। শেষদিকে তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, ওয়ানডে সিরিজ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ ক্রিকেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ