১১ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক হলেন কয়ছর আহমেদ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ 

প্রকাশঃ ১১ জুন, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন


পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। বৃহস্পতিবার (১১ জুন) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মোহাম্মদ কয়ছর আহমেদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার জাতীয় সংসদ সদস্যদের ঐতিহ্যবাহী সংগঠন পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন নেতাকর্মী ও সমর্থকেরা।

প্রতিক্রিয়ায় মোহাম্মদ কয়ছর আহমেদ এ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, নতুন দায়িত্ব সততা, নিষ্ঠা ও সফলতার সঙ্গে পালনের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এদিকে তাকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোনীত করায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

কয়ছর আহমেদ, পার্লামেন্ট মেম্বারস ক্লাব, সাংস্কৃতিক সম্পাদক, জগন্নাথপুর, শান্তিগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ