প্রথম ২৮ দিনে ২৬২ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ১১ জুন, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। আগামী অর্থবছরে চালু হতে যাওয়া এ কার্ডের মাধ্যমে প্রবাসীরা প্রবাসীকল্যাণ সেবা, বিমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তাসহ বিভিন্ন সরকারি সেবা এক প্ল্যাটফর্মে পাবেন।
বৃহস্পতিবার (১১ মার্চ) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।
অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং প্রবাসী কর্মীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রবাসীদের জন্য সরকারি সুবিধা ও আইনি সুরক্ষা পাওয়ার প্রক্রিয়া সহজ করবে।
বাজেট বক্তৃতায় তিনি জানান, বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে সরকার রাশিয়া, পর্তুগাল, রোমানিয়া, ব্রাজিল, গ্রিস, সার্বিয়া এবং নর্থ মেসেডোনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়াও শুরু হয়েছে।
বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে বিদ্যমান আড়াই শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরের মাসেই, অর্থাৎ গত মার্চে দেশে ৩৭৫ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ।
প্রবাসী আয়ের এ ইতিবাচক ধারা ধরে রাখতে এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষ জনশক্তি তৈরির ওপরও জোর দিচ্ছে সরকার। অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী পেশাভিত্তিক প্রশিক্ষণ, বিশেষ কোর্স চালু, পাঠ্যক্রম উন্নয়ন এবং সনদের মান নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা হবে।
বাজেট, অর্থমন্ত্রী, প্রবাসী, শ্রমবাজার