১৪ মে ২০২৬

রাজনীতি / সরকার

মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৬ এপ্রিল, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন

ছবিঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফাইল ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়া সফর করবেন বলে খবর পাওয়া গেছে। সফরে তাঁর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহদি আমিন। 

 

জানা গেছে, আগামী ৮ থেকে ১১ এপ্রিল মালয়েশিয়া সফর করবেন তারা। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর আমন্ত্রণে তাঁরা এ সফরে যাচ্ছেন।

 

সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ থেকে সাধারণ কর্মী নিয়োগ পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে।

 

সরকারি আদেশে সফরের অনুমোদন দেওয়া হয়েছে। সফর ব্যয় বহন করবে মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়।

 

প্রায় দুই বছর ধরে মালয়েশিয়া বাংলাদেশ থেকে সাধারণ কর্মী নিয়োগ বন্ধ রেখেছে। এ নিয়ে দেশে রিক্রুটিং এজেন্সি ও প্রবাসী মহলে আলোচনা চলছে। 


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

প্রবাসীকল্যানমন্ত্রী, আরিফুল হক চৌধুরী, মালয়েশিয়া সফর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ