১৪ মে ২০২৬

রাজনীতি / সরকার

শনিবার সুনামগঞ্জে যাচ্ছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ এপ্রিল, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন


সুনামগঞ্জে একদিনের সরকারি সফরে যাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। আগামীকাল শনিবার (৪ এপ্রিল) তাঁর এই সফরে সরকারি জলমহাল আইন, ২০২৬-এর খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে মাঠপর্যায়ের স্টেকহোল্ডারদের সঙ্গে কর্মশালায় অংশ নেওয়ার কথা রয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টায় ঢাকার বনানীর বাসভবন থেকে যাত্রা করে মন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সকাল ৭টা ১৫ মিনিটে এয়ার এসট্রার ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল ৮টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপথে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

সকাল ১০টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে পৌঁছে সকাল সাড়ে ১০টায় আয়োজিত কর্মশালায় যোগ দেবেন মন্ত্রী। কর্মশালায় প্রস্তাবিত জলমহাল আইন নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে এবং আইনটির খসড়া চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হবে।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টায় সুনামগঞ্জ থেকে সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সন্ধ্যা ৬টায় সেখানে পৌঁছে সংক্ষিপ্ত বিশ্রাম নেবেন। পরে রাত ৮টা ১০ মিনিটে সিলেট বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে রাত ৮টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। রাত ৯টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছে সড়কপথে বনানীর বাসভবনে ফিরবেন।

এটি একটি সরকারি সফর। সফরে মন্ত্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তার দায়িত্বে একজন গানম্যান থাকবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, সরকারি সফর, ভূমি মন্ত্রণালয়, মন্ত্রী, মিজানুর রহমান মিনু, সরকারি জলমহাল আইন, কর্মশালা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ