দুই মাসের মধ্যেই আসছে ‘প্রবাসী কার্ড’: প্রবাসী কল্যাণ মন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ৩ এপ্রিল, ২০২৬ ২:২১ অপরাহ্ন
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির প্রধানমন্ত্রী তারেক রহমানকে খোলা চিঠি দিয়ে সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত চিঠিতে শিশির মনির লিখেছেন, আমরা হাওরপাড়ের মানুষ। একটিমাত্র ফসলই আমাদের জীবিকার একমাত্র অবলম্বন। কিন্তু দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে সেই ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সমাধানের জন্য সবাই চেষ্টা করছেন, তবুও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে সরেজমিনে হাওর এলাকা পরিদর্শন, হেলিকপ্টার ব্যবহার করে পর্যবেক্ষণ এবং প্রয়োজনে সেনাবাহিনীকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, দিরাই-শাল্লা এলাকায় বেশি সংখ্যক খাল খনন করা প্রয়োজন। অপরিকল্পিত বাঁধ নির্মাণ অনেক ক্ষতি করছে। আপনার প্রশাসন এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম, ইনশাআল্লাহ।
শিশির মনির চিঠির শেষে নিজের ঠিকানা হিসেবে সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর উল্লেখ করেছেন।
সুনামগঞ্জ, শাল্লা, প্রধানমন্ত্রী, শিশির মনির, খোলা চিঠি