তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে রনি হোসেন (২৯) নামে এক যুবদল নেতা খুন হয়েছেন।
শনিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পৌর শহরের কদমতলীতে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে ছাত্রদল নেতা রাজু আহমদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, নিহত রনি হোসেন রাজু আহমদের পরীকিয়া সম্পর্কিত বিষয় নিয়ে তার নিজ নামীয় ফেসবুক আইডিতে একাধিক পোস্ট করেন। এরই জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা।
জানা গেছে, শনিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পৌর শহরের কদমতলী এলাকায় ছুরিকাঘাতে আহত হন। এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রনিকে তার স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
নিহত রনি মা রত্না বেগম বলেন, ‘কয়েকদিন আগে ছাত্রদল নেতা রাজুর স্ত্রী আমার ছেলের কাছে একটি বিচার দেন-তার স্বামী অন্য মহিলার সাথে পরকীয়া করছে। এটা নিয়ে রাজুর সাথে রনির দ্বন্দ্ব ছিল। তাছাড়া আর কারও সঙ্গে আমার ছেলের সঙ্গে কোনো পূর্ব শত্রুতা ছিল না। রাজুই আমার ছেলেকে হত্যা করেছে।’
গোলাপগঞ্জ আমুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোস্তাক আহমদ বলেন, কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। তবে নিহতের পরিবার ও রাজনৈতিক কর্মীরা বলছেন একটি পরকীয়ার ঘটনা নিয়ে এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্যা বলেণ, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
সিলেট, গোলাপগঞ্জ, ছুরিকাঘাত, ছাত্রদল