তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৫ ১০:২৮ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ৬ গ্রামের স্থানীয় জনতা। শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১ টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামে চেলা নদীর খেয়াঘাটে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পূর্বচাইরগাঁও, সারপিনপাড়া, সোনাপুরচ চাইরগাঁও, হাবিবনগর, রহিমের পাড়া গ্রামের কয়েক শতাধিক শ্রমিক-জনতা এই বিক্ষোভ করেন। বেলা ১১ টায় চেলা নদীর চাইরগাঁও খেয়াঘাট থেকে বিক্ষোভ শুরু হয়ে কাস্টমস অফিস,বিজিবি টহল পোস্ট অতিক্রম করে সোনালী চেলা বিজিবি ক্যাম্পে যায়। সেখানে ড্রেজার মেশিন বন্ধে বিজিবির যাবতীয় সহযোগিতা চেয়ে বিজিবির সাথে বিক্ষোব্ধ জনতার আলোচনা হয়। পরে চাইরগাঁও অটোস্ট্যান্ড ও পূর্বচাইরগাঁও গ্রাম পদক্ষিণ করে পুনরায় খেয়াঘাটে এসে সংক্ষিপ্ত আলোচনায় মধ্যদিয়ে বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়।
এদিকে,বিক্ষোভ মিছিলের পর ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সাথে আলোচনা করেছেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুল জলিল, এএসআই ফরহাদ হোসেন। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বৈধসকল আইনী সহযোগিতায় পুলিশ সবসময় পাশে আছে বলে তারা জানান।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। চেলা নদীতে ঘটে যাওয়া ঘটনাটি পুলিশ পরিদর্শন করেছে। পরবর্তীতে ড্রেজার মেশিন স্থাপন করলে পুলিশকে অবগত করবেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।