তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ন
ভারতে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর ৫ নারীসহ ২২ বাংলাদেশি নাগরিককে দেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (০৮ আগস্ট) বিকেল ৪টার দিকে গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে তাদেরকে দেশে পাঠানো হয়েছে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর স্বাভাবিক প্রক্রিয়ায় তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
সাজাভোগের পর দেশ ফেরতরা হলেন, নেত্রকোনার পিজুস তালুকদার (৬০), শুভেন্দু সরকার তালুকদার (২৬), রনি তালুকদার (২৭), মিতু তালুকদার (১৫), পান্না তালুকদার (১৯), সরস্বতী মহানায়ক, স্বপ্ন মহানায়ক (৮), সেজুতি মহানায়ক ঝিনুক (১১), নারায়ন মহানায়ক, প্রনয় সাহা (৪৬), উদয় দাস (২৫), রাজশাহীর গোদাবাড়ি থানার মো. কাউসার আলী (১৭), মো. নুর আমিন (১৫), সিলেটের গোয়াইনঘাট থানার মারজান হোসাইন (১৭), কোম্পানীগঞ্জ থানার মো. ইসলাম উদ্দিন (২৫), বিয়ানীবাজার থানার ইকরামুর রহমান সায়েম (১৬), সিলেট এয়ারপোর্ট থানার মোবারক হোসাইন (১৭), সুনামগঞ্জের মধ্যনগর থানার পপি রানী (১৬), ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শাহরিয়া আহমেদ শাওন (১৫), বগুড়ার সারিয়াকান্দি থানার মো. হাসান আলী (৩০), যশোরের সদর থানার কাশফিয়াতুন নূর (১৭), জামালপুরের সরিষাবাড়ি থানার মো. শামীম (৩৫)।
বিজিবি জানিয়েছে, ভারত থেকে ফেরা বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন সময় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। বিভিন্ন মেয়াদে তারা সাজাভোগ করেন। কারাভোগ শেষ হওয়ায় বাংলাদেশী কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফ'র উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশনের নিকট হস্তান্তর করে।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ শামিম মিয়া জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ ও বিজিবির মাধ্যমে ২২ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানোর পর আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিজিবি, বিএসএফ, সাজাভোগ