০৪ মে ২০২৬

অপরাধ-বিচার

বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ৩০ জুলাই, ২০২৫ ১২:২১ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদন্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 


‎বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিন এই রায় ঘোষণা করেন। ‎এছাড়াও আরও ১৭ জন আসামীর ২ বছর করে কারাদণ্ডের আদেশ দেন তিনি। ‎আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 


‎ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন, সাইফুল আলম, নজরুল আলম, সদরুল আলম, সিরাজ উদ্দিন, জামাল মিয়া, আব্দুল জলিল, আনোয়ার হোসেন ও মামুনুর রশীদ। ‎মামলার মোট ৩২ জন আসামীর মধ্যে শুধু মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামুনুর রশীদ পলাতক আছেন আর বাকিরা জেলে।


‎মামলার তথ্যবিবরণীতে জানা যায়, ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এসময় তাকে বাধা দেন নজির উদ্দিন, চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা ১০ম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্র সুমেল মিয়া। এতে বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে সুমেল মিয় নিহত হন। এসময় সুমেলের বাবা ও চাচাসহ ৪ জন গুলিবিদ্ধ হন।



‎ঘটনার পর সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে ২৭জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ‎তৎকালীন বিশ্বনাথ থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা রমা প্রসাদ চক্রবর্তী দীর্ঘ তদন্ত শেষে ৩২জনের বিরুদ্ধে চার্জশীট আদালতে দাখিল করেন। মামলায় মোট ২৩ জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন।



‎গত ১৩ জুলাই মামলাটি যুক্তিতর্ক শেষে ৩০জুলাই রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল এবং ঐদিন আদালত ৩০জন আসামিকে কারাগারে প্রেরণ করেন। মামলার প্রধান আসামি সাইফুল আটকের পর থেকে প্রায় পৌনে ৪বছর ধরে কারাগারে রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল হত্যা, ফাঁসি, যাবজ্জীবন, কারাদণ্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ