২৫ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

শিক্ষার গুণগত পরিবর্তন করাই আমার লক্ষ্য: এমপি ডা. জীবন

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৬ ১১:০১ অপরাহ্ন


হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেছেন, বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এল আর সরকারি উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে অনেক জ্ঞানী-গুণী ও মনীষী সৃষ্টি হয়েছেন। বর্তমানে সেই প্রতিষ্ঠানটি শিক্ষক সংকটসহ নানা দিক থেকে সমস্যায় জর্জরিত। আমি চাই সেই সমস্যাগুলো কাটিয়ে আবারও সেই উদ্যমে ফিরবে প্রতিষ্ঠানটি।


তিনি বলেন, পাঠদানের ক্ষেত্রে শিক্ষক যেমন থাকবেন আন্তরিক, ঠিক তেমনিভাবে অভিভাবকরা আরও সচেতন হতে হবে। আমি শিক্ষার গুণগত পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যেতে চাই। প্রয়োজনে বারবার আসব, বিদ্যালয়ে।


এমপি বলেন, ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সাথে বসে করণীয় বিষয় ঠিক করব। সবাই স্ব-স্ব ক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করলে তরুণ প্রজন্ম পরিবার ও দেশের সম্পদে পরিণত হবে। 


সোমবার দুপুর ১টায় বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সাহেল এর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ আমজাল হোসেন, সহ-সভাপতি ও বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসেন ও মখলিছুর রহমান আবু। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মোঃ বায়জিদ।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু হাসান মমসাদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ওয়াহিদুল মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল আহমদ, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, আজিজুল হোসেন খান বাবু, মাস্টার চনু মিয়া ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী প্রমুখ।


এসময় মরহুম আব্দুর রব এঁর পরিবারের পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত ছাত্র মারুফ আহমদকে বৃত্তি হিসেবে ২৫ হাজার টাকা প্রদান করা হয়। পরে বিদ্যালয় আঙ্গিনায় কৃষ্ণচূড়া গাছ রোপণ করেন প্রধান অতিথি।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শিক্ষার মানোন্নয়ন, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়, বানিয়াচং, শিক্ষক সংকট, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, এমপি ডা. জীবন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ